হাউজিং সোসাইটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ-এর অগ্রযাত্রার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। গতকাল ১৫ এপ্রিল, সোমবার, সন্ধ্যায় সোসাইটির কনফারেন্স হলে সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সোসাইটির সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডলের সঞ্চালনায় মঞ্চে আসনগ্রহণ করেন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত মি. ডানিয়েল কোড়াইয়া’র সহধর্মীনি ও প্রতিষ্ঠাতা সদস্য মিসেস মল্লিকা কোড়াইয়া, বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও, ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মি. হেমন্ত আই. কোড়াইয়া, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও ডিভাইন মার্সি হাসপাতালের আহ্বায়ক মি. বাবু মার্কুস গমেজ, সোসাইটির ভাইস-চেয়ারম্যান মি. অপূর্ব যাকোব রোজারিও, সাপ্তাহিক প্রতিবেশী সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু, উপদেষ্টা মি. শীতল গমেজ, বীর মুক্তিযোদ্ধা জোনাস গমেজ, পরিচালক-অর্থ ও প্রশাসন মি. বাদল বি. সিমসাং, ট্রেজারার মি. ইউজিন কোড়াইয়া। অনুষ্ঠানে সোসাইটির কর্মকর্তাসহ সম্মানিত উপদেষ্টামন্ডলী, শুভাকাঙ্ক্ষীবৃন্দ ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
আসগ্রহণের পর প্রার্থনা পরিচালনা করেন ফাদার বুলবুল রিবেরু। এরপর স্মৃতিচিহ্নস্বরূপ ৪৭টি প্রদীপ প্রজ্বলন করা হয়। প্রদীপ প্রজ্বলন করেন সোসাইটির চেয়ারম্যানসহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও উপদেষ্টাবৃন্দ।
এরপর স্বাগত বক্তব্য, শুভেচ্ছা বক্তব্য, ডক্যুমেন্টরি প্রদর্শন, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা, দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। এ সময়ে সোসাইটির চেয়ারম্যান মি, আগষ্টিন পিউরীফিকেশন প্রতিষ্ঠাতাদের শ্রদ্ধাজ্ঞাপনে অরুণোদয়ের স্মৃতিচিহ্ন হিসেবে প্রতিষ্ঠাতা সদস্য মিসেস মল্লিকা কোড়াইয়াকে স্বর্ণপদকে ভূষিত করেন।
Scroll to Top
Scroll to Top