পবিত্র শবে বরাত উপলক্ষে ছুটির বিজ্ঞপ্তি
সম্মানিত সদস্য-সদস্যা,
এতদ্বারা ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’-এর সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ, কর্মী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ০৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবা পবিত্র শবে বরাত উপলক্ষে সোসাইটির প্রধান কার্যালয় সহ সকল সেবাকেন্দ্র বন্ধ থাকবে এবং ০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার হতে সকল সেবাকেন্দ্র যথারীতি খোলা থাকবে এবং সোসাইটির সকল কার্যক্রম পরিচালিত হবে।
আগামী ০৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার মহান সাধু আন্তনী’র পর্ব উপলক্ষে সোসাইটির নাগরী, মঠবাড়ি, তুমিলিয়া, দড়িপাড়া ও রাঙ্গামাটিয়া সেবাকেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে। পুনরায় ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, শনিবার থেকে যথাসময়ে উক্ত সেবাকেন্দ্র সমূহের সকল কার্যক্রম পরিচালিত হবে।
উপরোক্ত বিষয়ে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
পেপিলন হেনরি পিউরীফিকেশন
সেক্রেটারি
ব্যবস্থাপনা কমিটি
