তারিখঃ ১৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ

ছুটির বিজ্ঞপ্তি

 

এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”-এর সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,

আগামী ২১ ও ২২ অক্টোবর ২০২৬ খ্রি. বুধ ও বৃহস্পতিবার ‘শারদীয় দুর্গাপূজা’ ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি উপলক্ষে সোসাইটির প্রধান কার্যালয়সহ সকল সেবাকেন্দ্র বন্ধ থাকবে।

পুনরায় ২৪ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার) প্রধান কার্যালয়, তেজতুরীবাজার, সাধুনপাড়া, মিরপুর, নন্দা, পাগাড় ও লক্ষীবাজার সেবাকেন্দ্র যথারীতি খোলা থাকবে এবং লেনদেনসহ সকল প্রকার কার্যক্রম চলবে।

উল্লেখ্য যে, সোসাইটির ‘বার্ষিক রিট্রিট-২০২৬’ উপলক্ষে মোহাম্মদপুর, সাভার, নাগরী, তুমিলিয়া, রাঙ্গামাটিয়া, দড়িপাড়া, মঠবাড়ি এবং হাসনাবাদ, শুলাপুর ও গোল্লা সেবাকেন্দ্রসমূহ আগামী ২০ অক্টোবর ২০২৬ খ্রি. (মঙ্গলবার) দুপুর ০১.৩০ মিনিটের পর থেকে ২৪ অক্টোবর ২০২৬ খ্রি. (শনিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

২৫ অক্টোবর ২০২৬ (রবিবার) হতে উল্লেখিত সেবাকেন্দ্রসমূহ যথারীতি খোলা থাকবে এবং লেনদেনসহ সকল কার্যক্রম পরিচালিত হবে।

উপরোক্ত বিষয়ে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

 

সমবায়ী শুভেচ্ছান্তে,

পেপিলন হেনরি পিউরীফিকেশন
সেক্রেটারি
ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ

অনুলিপি :
১. নোটিশ বোর্ড, অফিসিয়াল অনলাইন পেইজ