তারিখঃ ২৮ অক্টোবর ২০২৬ খ্রিঃ
পূর্ণ দিবস অফিস খোলা থাকা সংক্রান্ত বিজ্ঞপ্তি
এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”-এর সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
আগামী ৩১ অক্টোবর ২০২৬ খ্রিঃ, রোজ শনিবার প্রধান কার্যালয়সহ সোসাইটির সকল সেবাকেন্দ্র ও কালেকশন বুথসমূহ পূর্ণদিবস খোলা থাকবে এবং যাবতীয় লেনদেনসহ নিয়মিত দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।
উক্ত দিনে সম্মানিত সদস্য-সদস্যগণকে তাদের প্রয়োজনীয় লেনদেন ও সেবাগ্রহণের জন্য আহ্বান জানানো হলো।
সোসাইটির অগ্রযাত্রায় আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পেপিলন হেনরি পিউরীফিকেশন
সেক্রেটারি
ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ
অনুলিপি :
১. নোটিশ বোর্ড, অফিসিয়াল অনলাইন পেইজ