তারিখঃ ২৩ জুলাই ২০২৬ খ্রিঃ

সেবাবুথ বন্ধ সংক্রান্ত বিজ্ঞপ্তি

 

সম্মানিত সদস্য-সদস্যা,

এতদ্বারা “দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ”-এর সম্মানিত সদস্য-সদস্যাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১ আগষ্ট ২০২৬ খ্রিঃ (শনিবার) সোসাইটির প্রধান কার্যালয়ে সকল কর্মীদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে সোসাইটির মোহাম্মদপুর, সাভার, নাগরী, তুমিলিয়া, মঠবাড়ি, দড়িপাড়া, রাঙ্গামাটিয়া, পাগাড় সেবাকেন্দ্র এবং হাসনাবাদ, গোল্লা ও শুলপুর সেবাকেন্দ্র বন্ধ থাকবে। পুনরায় ০২ আগষ্ট ২০২৬ খ্রিঃ (রবিবার) থেকে উল্লেখিত সেবাকেন্দ্রসমূহের কার্যক্রম যথারীতি চালু থাকবে এবং লেনদেনসহ সকল প্রকার কার্যক্রম চলবে।

উল্লেখ্য যে, সোসাইটির প্রধান কার্যালয়, তেজতুরীবাজার, মিরপুর, নদ্দা এবং লক্ষীবাজার সেবাকেন্দ্র উক্ত দিনে যথারীতি খোলা থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং উক্ত বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

সমবায়ী শুভেচ্ছান্তে,


আগষ্টিন প্রতাপ গমেজ
চেয়ারম্যান, ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ

অনুলিপিঃ
০১. নোটিশ বোর্ড