তারিখঃ ২২ নভেম্বর ২০২৬ খ্রিঃ
সোসাইটির ৩৯তম বার্ষিক সাধারণ সভার বিজ্ঞপ্তি
এতদ্বারা ‘দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ’-এর সম্মানিত সকল সদস্য-সদস্যাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১১ ডিসেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, সকাল ১০:০০ ঘটিকায় বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, ৩ তেজকুনীপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫ এ ঠিকানায় অত্র সোসাইটির ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত বার্ষিক সাধারণ সভায় সদস্য-সদস্যাদের যথাসময়ে সদয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করছি।
পরবর্তীতে উল্লিখিত বার্ষিক সাধারণ সভার আলোচ্যসূচিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সমবায়ী শুভেচ্ছান্তে,
পেপিলন হেনরি পিউরীফিকেশন
সেক্রেটারি
ব্যবস্থাপনা কমিটি
দি এমসিসিএইচএস লিঃ
অনুলিপি :
১. নোটিশ বোর্ড, অফিসিয়াল অনলাইন পেইজ